খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাকোপের সৈয়াতিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

দাকোপ প্রতিনিধি |
০১:৪২ এ.এম | ০৩ জুন ২০২৬


বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক- জেলে পরিবারের ভাগ্যের উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছেন এ কথা উল্লেখ করে সংসদ সদস্য আমীর এজাজ খান বলছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকের স্বপ্ন পূরণে তৎকালিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেঘা প্রকল্পের মাধ্যমে খাল খনন করে এদেশের অসহায় কৃষক পরিবার ও জেলে পরিবারের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে ছিলেন। আজ তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি বর্তমান সরকারের  প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়ে কাজ শুরু করেছেন। খাল খনন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হলে ওই সব খালে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষক তার আবাদি ফসলী জমিতে প্রয়োজনীয় সেচ ব্যবহারের মাধ্যমে দুই ফসলী আমন আবাদের পাশাাপাশি রবি শস্যা উৎপাদন করতে পারবেন। জেলে পরিবারের লোকজন উন্মুক্ত এসব খাল থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে বাজার জাত করে আর্থিক লাভবান হতে পারবেন। আবারও মাছে-ভাতে বাঙ্গালী হিসেবে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারবো। 
তিনি মঙ্গলবার দুপুরে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে এবং সুইডিশ দূতবাস ঢাকার অর্থায়নে দাকোপ উপজেলা সদর পানখালী ইউনিয়নের সৈয়াতিয়া খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক ও পিআইসি সভাপতি শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা শেখ আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব আল-আমীন সানা, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর ম্যানেজার মোঃ সরোয়ার হোসেন, চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারিক শেখ, চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর আইযুব আলী কাজী, সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন, বিএনপি নেতা শেখ গোলাম কাদের, ইউপি সদস্য ও প্রকল্প পিআইসি শেখ শোরশেদ আলম, ইউপি সদস্য হানজালা শেখ, ইউপি সদস্য রাশেদুজ্জামান বাবু, বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন শেখ, তরিকুল ইসলাম শেখ, মোঃ সাইফুল ইসলাম সানা, আব্দুস সত্তার সরদার, উপজেলা ছাত্রদলের নেতা জি এম রুমন প্রমুখ।   

প্রিন্ট

আরও সংবাদ