খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ০৩ জুন ২০২৬


ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও ব্যাংক লুটপাটকারী এস আলম এবং তার দোসরদেরকে ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর ডাকবাংলো মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
ইসলামী ব্যাংক গ্রাহক মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মোঃ শফিউল আযমের পরিচালনায়  বক্তৃতা করেন এস এম এ রব শপিং কমপ্লেক্সের সেক্রেটারি ইসলামী ব্যাংকের গ্রাহক মনজুর কাদের পাটোয়ারী, ইসলামী ব্যাংকের গ্রাহক গাজী হারুনুর রমীদ, মোহাম্মদ দাউদ আকঞ্জি, প্রভাষক মোঃ জাহিদ হুসাইন, বেলাল জামান, আবুল খায়ের,  ফিরোজ মাহমুদ,  গাজী শরিফুল ইসলাম, সোহান প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও বিতর্কের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে। নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহকদের আপত্তিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
বক্তারা বলেন, “দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।”

প্রিন্ট

আরও সংবাদ