খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে ছাত্রদলের সভায় এড. মনা

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতিকে সঠিক পথের দিশা দেখিয়েছেন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ০৩ জুন ২০২৬


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতিকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। তাঁর আদর্শ ও দর্শন অনুসরণ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে মহানগর ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. মনা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম আক্রমণে যখন সমগ্র জাতি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠা করেন এবং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে দেশের সব জনগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় পরিচয়ের বন্ধনে আবদ্ধ করেন। কৃষি, গ্রামীণ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে মনা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশবিরোধী অপতৎপরতা, ষড়যন্ত্র ও স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার থাকার আহবান জানান তিনি। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক ও নেতৃত্ব তৈরির অন্যতম ক্ষেত্র হলো শিক্ষাঙ্গন। সে কারণে ছাত্রদলকে আরও সুসংগঠিত, আদর্শনিষ্ঠ ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
গর ছাত্রদলের আহŸায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, ২৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, বিএনপি নেতা সাদাত সায়েম ও মোমশেদুল সজীব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম-আহŸায়ক সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, সজল হোসেন, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন এবং আহবায়ক কমিটির সদস্য মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, শেখ সামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, এনামুল হক মল্লিক, রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, আদনান আব্দুল মান্নান, ফয়সাল বাপ্পি, সাজ্জাদ হোসেন রিপ্পি, ইসমাইল হোসেন, রাকিব হোসেন, রকিবুল ইসলাম, ইসরাইল হোসেন টুটুল, মিথিলা আক্তার, ইমরান মল্লিক, আল আমিন হোসেন, মনিরুজ্জামান আবিদ, মো. সোহেল আহমেদ ও তরিকুল ইসলাম নাহিদ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ