খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |
০১:১৬ পি.এম | ০৩ জুন ২০২৬


খুলনায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পাইকগাছার আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ৭/৮ জন যাত্রী আহত হয়েছেন।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটিতে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

প্রিন্ট

আরও সংবাদ