খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহিনুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপসায় মানববন্ধন

রূপসা প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ০৩ জুন ২০২৬


রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহিনুর শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। বুধবার বিকালে থানার মোড় বাজারে টিএসবি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র ও যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার।
টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, বিএনপি নেতা মিন্টু শিকারি, হাকিম কাজী, সরদার শিহাব উদ্দীন, বাদশা জমাদ্দার, এইচ এম কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বনি আমিন সোহাগ, উপজেলা সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খান মাসুদ হাসান, নয়ন মোড়ল, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এস এম আবু সাঈদ, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, বাবুল শেখ, শামীম হাসান, জাকির হোসেন, জুলহাস সরদার, জাহাঙ্গীর হোসেন, আকতার শেখ, দেলোয়ার হোসেন, নাজমুল হাসান সোহাগ, সাজ্জাত হোসেন, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকারি, সদস্য সচিব নাঈম আহম্মেদ, ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুস্তাহিন শেখ, সদস্য সচিব পাপ্পু শেখ, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান, ফারুক আহমেদ, আমিন মোড়ল, লাভলু শেখ, জগলুল হায়দার, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রসূল, সাবেক ছাত্রনেতা ইমরান শেখ, আবুল কাশেম, সাহিদুল ইসলাম, সফর কাজী, ইব্রাহিম শেখ, আলামিন শেখ, মাহমুদ খান, রাতুল কাজী, আবু সাঈদ, ফেরদৌসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা শাহিনুর শেখের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ