খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

রূপসার ঘাটভোগ ও ফকিরহাট বাহিরদিয়ার আঞ্চলিক বিরোধের অবসান

রূপসা প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ০৩ জুন ২০২৬


রূপসা ও ফকিরহাট উপজেলার সীমান্তবর্তী ঘাটভোগ ও বাহিরদিয়া গ্রামের মধ্যে কিছুদিন পূর্বে মাদ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রককে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক সংঘর্ষে দুই এলাকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। ওই ঘটনায় ঘাটভোগ ইউনিয়নের এক ইউপি সদস্যসহ বেশ কয়েকজন আহত হন এবং বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে দুই গ্রামের মধ্যে স্বাভাবিক যোগাযোগ ও যাতায়াত ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নানা ধরনের সমস্যা দেখা দেয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরে রূপসা ও ফকিরহাট উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নানা উদ্যোগ গ্রহণ করে আসছিলেন। অবশেষে দুই গ্রামের মানুষের আন্তরিকতা এবং খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকুর নিরলস প্রচেষ্টায় দুই উপজেলার বিএনপি নেতবৃন্দের উপস্থিতিতে ঘাটভোগ ও বাহিরদিয়া গ্রামের দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বাহিরদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আঞ্চলিক বিরোধ নিরসনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মানসা-বাহিরদিয়া এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র হালদার বাটুল।
সভায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক হুনায়ূন কবীর, ফকিরহাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, মেহেদী হাসান নোমান, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান মোড়ল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হালদার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক এসএম আব্দুল মালেক, সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বাহিরদিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজান, ফকিরহাট উপজেলা যুবদলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, আলমগীর কবীর, মুস্তাকিজ্জামান রিপন, রফিক মেম্বার, মনিরুল ইসলাম, ইফতিয়ার হোসেন, মুন্না সরদার, কুদ্দুস মেম্বার, মহিতোষ ভট্টাচার্য, এড. মুরাদ আহম্মেদ, তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, নয়ন মোড়ল, আসাদ পাইক, খান ওলিয়ার রহমান, বাবুল শেখ, সামসুর শেখ, নাজমুল ইসলাম সোহাগ, নাঈম আহম্মেদ, মনির হোসেন, জিএম হিরোক, জিএম জাহিদ, ইমরান, নাসিম শেখ, রুবেল, সাহিদুল, সোহেল, জিএম রমজানসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
সভায় বক্তারা বলেন, মাদক, সহিংসতা ও বিভেদ কোনো সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এলাকার শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা আর না ঘটে, সে লক্ষে দুই গ্রামের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ