খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ০৩ জুন ২০২৬


নড়াইল সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন নড়াইল সদর ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে সদর খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম রাহসিন কবির। 
এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের কার্যক্রম শুরু হলো। এসময় সদর উপজেলায় লটারির মাধ্যমে ৮১২ জন কৃষককে মনোনীত করা হয়। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবেন। এ বছর নড়াইল সদর উপজেলায় ২হাজার ৪শ’ ২৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজউদ্দিনের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল-১ আসন সংসদ সদস্যের প্রতিনিধি এড. মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল-২ আসন সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ আব্দুল­াহ আল আমিন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান, সদর খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) আহসান কবির, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ