খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

না ফেরার দেশে কমরেড হোসেন আলী জানাজা আজ, ওয়ার্কার্স পার্টির শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৮ এ.এম | ০৪ জুন ২০২৬


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সদস্য ও দিঘলিয়া উপজেলা সম্পাদক কমরেড শেখ হোসেন আলী বুধবার বিকেল পৌনে ৬টায় দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে নিজ বাড়িতে না ফেরার দেশে চলে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পার্টির যে গভীর শূন্যতা তৈরি হলো তা পূরণ হতে যথেষ্ট সময়ের ব্যাপার। 
কমরেড শেখ হোসেন আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন পার্টির জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা ও মহামনগর সম্পাদকমন্ডলী ও নির্বাহী সদস্য যথাক্রমে গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, আমিরুল ইসলাম, সন্দীপন রায়, রেজাউল করিম খোকন, আঃ হামিদ মোড়ল, মজিদ মোড়ল, গৌরী মন্ডল, কমঃ মনিরুজ্জামান, কৌশিক দে বাপী, মোঃ আলাউদ্দিন, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, ফারুখ মাস্টার, এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, অজয় দে, বাবুল আখতার, হাফিজুর রহমান, কৃষ্ণ ঘোষ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ