খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কৈয়া বাজারে যাত্রী ছাউনির দাবিতে জেলা পরিষদ প্রশাসককে স্মারকলিপি আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৯ এ.এম | ০৪ জুন ২০২৬


খুলনার পুরাতন ঐতিহ্যবাহী কৈয়া বাজারে যাত্রীদের ভোগান্তি দূর করতে যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে বুধবার দুপুর ১টায় খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর কাছে স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। 
স্মারকলিপিতে উল্লেখ করা হয় কৈয়া বাজারকে কেন্দ্র করে স্কুল, কলেজ, ব্যাংক-বীমা মসজিদ, মাদ্রাসা, ছোট-মাঝারি শিল্প প্রতিষ্ঠানসহ প্রচুর মানুষের বসতি গড়ে উঠেছে। এছাড়া বিভিন্ন রুটের দূরপাল্লার যাত্রবাহী পরিবহন কৈয়া বাজার সংলগ্ন সাতক্ষীরা মহাসড়ক দিয়ে চলাচল করছে। কিন্তু এখানে কোনো যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা মৌসুমে ভোগান্তি চরমে পৌঁছায়। এ থেকেই মুক্তি পেতে কৈয়া বাজারে দ্রুত একটি যাত্রী ছাউনির নির্মাণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। 
এ সময় জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী আশ্বস্ত করে বলেন, অচিরেই কৈয়া বাজারে যাত্রী ছাউনি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ কামরুল ইসলাষ কাম, জেলা বিএনপি নেতা শেখ আ রশিদ, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক শেখ মনিরুজ্জামান,  মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জিএম মইন উদ্দিন, আঃ রাজ্জাক, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ আসাদুজ্জামান বাদশা, সদর থানার সভাপতি শেখ মফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ তারিকুজ্জামান চৌধুরী মিতুল, তারিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সাকিব আফতাব সুজন, আড়ংঘাটা থানার রাজাউর রহমান প্রিন্স, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ