খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৯ এ.এম | ০৪ জুন ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। একজন সাহসী সেনা কর্মকর্তা হিসাবে তিনি মুক্তিযুদ্ধের ভয়াল সময়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। বুধবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে সদর থানা বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়ায় উপস্থিত ছিলেন সৈয়দা নারগিস আলী, আবু সাইদ শেখ, এড. হালিমা খানম, শফিকুল ইসলাম শফি, শরিফুল ইসলাম টিপু, মিজানুর রহমান মিল্টন, মোঃ নাসির উদ্দিন, মনিরুজ্জামান মনি, আফসার উদ্দিন মাস্টার, ইফতেখার হোসেন বাবু, শরিফুল ইসলাম জোয়াদ্দার জলি, মাসুদুল হক হারুন, নুরুল আলম দীপু, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, আমীন আহমেদ, জহিরুল ইসলাম খান জুয়েল, সওগাতুল আলম ছগির, মোল্লা নুরুল ইসলাম, মঈনুল ইসলাম কিরণ, জিয়াউর রহমান খান আপন, এ কে এম সেলিম, মৌফারসের আলম লেনিন, মাস্টার রফিকুল ইসলাম, সৈয়দ আজাদ, জামির হোসেন দীপু, মেহেদী হাসান লিটন, সরোয়ার হোসেন, ময়েজ উদ্দিন চুন্নু, ডাঃ রাহাত, জি এম মঈনুদ্দিন, শামিমুজ্জামান, ডাঃ আব্দুস সালাম, রাশিদা আক্তার ময়না, ইরিনা আক্তার, আমীন শেখ, ফয়েজ আহমেদ, হাসিব চৌধুরী, জাহাঙ্গীর আলম, মনির খান, বাবুল জোমাদ্দার, শহিদুল ইসলাম, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল আলীম, জাহিদ তালুকদার,  রমজান খলিফা, শেখ নাসির উদ্দিন, শেখ মোস্তফা, রওনক হোসেন, লুবনা, বৃষ্টি, মিনা প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ