খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুরে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ একজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৪৩ এ.এম | ০৪ জুন ২০২৬


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে উপজেলার ফবাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার নেপা বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে তার ঘাসক্ষেত থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল  (মেড ইন ইউএসএ)  এবং একটি ম্যাগজিন জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, জব্দ করা অস্ত্র ও ম্যাগজিনসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ