খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে : নিহত ১, নারী-শিশুসহ আহত ৭

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪৪ এ.এম | ০৪ জুন ২০২৬


ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও ৭ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলাধীন গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড কোম্পানির সন্নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ছাইদুর রহমান ছাইদ (২৫) খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া এলাকার আছাবুর সরদারের ছেলে। 
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকলে পাইকগাছা থেকে ছেড়ে আসা পাবনা-ব-১৮২- নম্বরের একটি যাত্রীবাহী বাস ৪০/৪৫ জন যাত্রী নিয়ে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। এ সময় বাস যাত্রী ছাইদুর রহমান ছাইদ প্রচন্ড আঘাত পেয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ৭ জন যাত্রী। এদের মধ্যে কয়রা উপজেলার নৃতোষ মন্ডল (৩৫) ইসমািল হোসেন (৩২) ইমদাদুল হোসেন (৩৭) এর নাম জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বাসটি উদ্ধার করে।  এদিকে এ  খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে নিহত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা জানান নিহত ছাইদুর পেশায় একজন দিনমজুর। সকালে সে বাস যোগে খুলনা হয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে থানা পুলিশ  হেফাজতে নেযা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ