খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপসা নদী থেকে থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০১:২৮ এ.এম | ০৪ জুন ২০২৬


রূপসা নদী থেকে অনিল কুমার সাহা (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২নং কাষ্টমঘাট এলাকার রকি ডকের সামনে থেকে এ ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই বৃদ্ধ নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াবদা ভেড়িবাঁধের বাসিন্দা।
রূপসা নৌ-পুলিশ ফাঁডির ইনচার্জ আবুল খায়ের বলেন, গত ১ জুন সকাল ৯টার দিকে আলম সাহেবের বরফ কল ঘাট রূপসা নদীতে গোসল করতে নোমে আর উঠতে পারেনি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে  হস্তান্তর করা হবে বলে তিনি জানান। 

প্রিন্ট

আরও সংবাদ