খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপসায় বিএনপি নেতাকে গুলির ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও হয়নি মামলা

রূপসা প্রতিনিধি |
০১:৩০ এ.এম | ০৪ জুন ২০২৬


রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি  শাহিনুর শেখ (৪৫)-কে গুলি করার ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও থানায় মামলা হয়নি এবং এ ঘটনার জড়িত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি । 
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে তালতলা ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শাহিনুর শেখ  তালতলা এলাকায় বিনয় মেম্বরের বাড়ির সামনে বেটার চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর দু’টি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয় এবং অপরটি মাথার কপালের পাশ ঘেঁষে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি জানান ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারকে বারবার তাগিদ দেওয়া শর্তেও তারা এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করতে আসেনি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

প্রিন্ট

আরও সংবাদ