খুলনা | শুক্রবার | ০৫ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্তকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ০৪ জুন ২০২৬


ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল­াল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত বিল­াল হোসেন মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল­াহর ছেলে। তিনি পেশায় রিকশাচালক। ঝিনুকমালা আবাসনে বসবাস করতেন
স্থানীয়রা জানায়, বিকেলে আবাসনের ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বিল­াল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বিল­াল পালানোর চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেন। সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল­াল মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, বিকেলে বিল­াল হোসেন নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) গোকুল চন্দ্র জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবাসনের বাসিন্দারা বিল­ালকে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে শিশুটির পরিবার সদর থানায় বিল­ালকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন আইনে মামলা করে। পরবর্তীতে বিল­াল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

প্রিন্ট

আরও সংবাদ