খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ০৫ জুন ২০২৬


পাটকেলঘাটা বলরামপুর গ্রামে বৃহস্পতিবার বেলা ১টার দিকে ইকরামুল হোসেন (২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। গোয়ালঘরে মোটর দিয়ে গরু গোসল করানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। জানা গেছে বলরামপুর গ্রামের আতিয়ার মোড়লের ছেলে মোঃ ইকরামুল হোসেন মটরের পানি দিয়ে তার গোয়ালঘরে গরু গোসল করাচ্ছিলেন।  এ সময় জি আই তার লিক থাকায় মটরের সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। ইকরামুল মটরের সুইচ বন্ধ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে নিহত হয়। 

প্রিন্ট

আরও সংবাদ