খুলনা | শুক্রবার | ০৫ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সমাজকে অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য : পুলিশ সুপার

ফুলতলা ও দিঘলিয়া প্রতিনিধি |
০১:৫৯ এ.এম | ০৫ জুন ২০২৬


খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম বার বলেছেন, সমাজে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ীদের জন্য যদি কোন তদবির আসে তাকেও আইনের আওতায় আনা হবে। আমাদের দেশটাকে সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলেরই। সকলের সহযোগিতা পেলে পুলিশ আরো সুন্দরভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় ফুলতলা থানা চত্বরে ও বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে পৃথক সুধী সমাবেশ ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরও বলেন “পুলিশ জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব হলেও সমাজকে অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে।”
তিনি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের জন্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সামাজিক স¤প্রীতি বজায় রেখে সবাইকে উন্নয়ন ও শান্তির স্বার্থে কাজ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো সমস্যার সমাধান আইনগত উপায়ে করতে হবে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারগুব তৌহিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মোঃ খায়রুল আনাম। মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহŸায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাউছুল আজম হাদী, উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, কাজী আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা আহসানুল হক লন্ডন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সম্পাদক শেখ মনিরুজ্জামান, এড. মিনা আক্তার, জামাল হোসেন ভূঁইয়া, মোতাহার হোসেন কিরণ, মাস্টার মফিজুল ইসলাম, ইউপি সদস্য সোনালী আক্তার, মোঃ আলমগীর হোসেন মোল্লা, মাস্টার মোশারফ হোসেন, রবিউল ইসলাম, সেলিম রেজা, জুলহাস মোল্লা, ইমরুল কায়েস নিতু, সৈয়দ অলিয়ির রহমান, মোঃ জিয়াউর রহমান খান, ফয়সাল শেখ, এনামুল হক, রাসেল মোল্লা প্রমুখ। সভা পরিচালনা করেন থানার এস আই মুরাদ হোসেন, এসআই শফিউজ্জামান ও এসআই বিশ্বজিৎ পাল। বক্তারা মাদক, সন্ত্রাস অনলাইন জুয়া, কিশোর গ্যাং রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের গুরুত্বারোপ করেন।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আদর্শ। সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
উপস্থিত বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক স¤প্রীতি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে মাদকাসক্তি, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দিঘলিয়া থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও পুলিশ-জনতার সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। সভা শেষে উপস্থিত সবাই এলাকার শান্তি, শৃঙ্খলা, সামাজিক স¤প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা দিঘলিয়া থানা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অবিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ