খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নড়াইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৬:০৩ পি.এম | ০৫ জুন ২০২৬

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. সিয়াম শেখ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার নড়াগতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে ওই যুবকের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের বাবুল শেখের ছেলে।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা সিয়াম শেখ নামে ওই যুবককে তার নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়। স্বজনরা জানায় প্রেমঘটিত কারণে মানসিক বিষণ্নতায় ভুগছিল সিয়াম। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ