খুলনা | রবিবার | ০৭ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিবেশের সুরক্ষায় এখনি দায়িত্বশীল না হলে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ০৬ জুন ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন পরিবেশের সুরক্ষায় এখনি দায়িত্বশীল না হলে আমাদের নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।  বৈশি^ক উষ্ণতায় ইতোমধ্যে এ অঞ্চলের বৃক্ষরাজি ও প্রাণিকূল ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এ প্রতিকূল পরিবেশ মোকাবেলায় আমাদের এখনি সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। 
তিনি শুক্রবার বিকেলে নগরীর শহিদ হাদিস পার্কে র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। 
কেসিসি প্রশাসক আরো বলেন, সুন্দরবন আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সে কারণে সুন্দরবনকে রক্ষার পাশাপাশি আমাদের চারপাশে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সকল প্রাণ বেঁচে থাকে। স¤প্রতি হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয় উল্লেখ করে তিনি আসন্ন বর্ষ মৌমুমে ডেঙ্গু ও চিকনগুণিয়া সংক্রমণের বিষয়ে সকলকে সচেতন থাকার আহŸান জানান। একই সাথে পরিবেশ দূষণ বন্ধে তিনি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখাসহ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা কাজে সহযোগিতা করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরআগে তিনি পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়।
পূর্ণিমা যুব ফোরামের চেয়ারম্যান নাসরিন রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে সার্বজনীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মির্জা মিরানা শিরিন, অভিনব নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা সুলতানা, নারীর ছোঁয়া যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন, নবদিগন্ত নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাম্মৎ রেখা, ধ্র“ব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, আঞ্জুমান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এড. রওগন আরা, রূপসা জনস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন বিপ্লব, প্রান্তজ যুব সংঘের নির্বাহী পরিচালক মোঃ জাহিদুর রহমান, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস এম বাবুল রেজা, অনিক মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড. নাসরিন আক্তার, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, রানাগাতী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আফিয়া খাতুন কাকলি, উদ্ভাবনী যুব উন্নয়ন বিজ্ঞান ক্লাব ও লাইব্রেরীর নির্বাহী পরিচালক রাফিয়া আক্তার, অভিযাত্রা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তানজিনা হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ