খুলনা | রবিবার | ০৭ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশেষ যৌথ অভিযানে চিহ্নিত গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

নিজস্ব প্রতিবেদক |
০২:১৮ এ.এম | ০৬ জুন ২০২৬


নগরীতে বিশেষ যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক (ওসি) তৈমুর ইসলাম জানান, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী এবং একাধিক মামলার আসামি মোঃ লিটন মীর ওরফে কসাই লিটন (৪০) এবং মোঃ রিফাত হোসেন (২০) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মীর নগরীর শেখপাড়া লোহাপট্টির আব্দুল রশিদ মীরের ছেলে এবং রিফাত হোসেন, সোনাডাঙ্গার পৈপাড়ার বিসমিল্লাহ্ মহল্লার আইয়ুব আলীর ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।অন্যদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা ১৩, সোনাডাঙ্গা মডেল থানা ১৩, লবণচরা থানা  ৬, হরিণটানা থানা ১, খালিশপুর থানা  ১৬ ও দৌলতপুর থানা ৮ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য ছিল চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কসাই লিটন ও রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয় মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া, ছিনতাইসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ