খুলনা | রবিবার | ০৭ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিতলমারীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

চিতলমারী প্রতিনিধি |
০৫:০১ পি.এম | ০৬ জুন ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং এডিস মশার ধ্বংসের লক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) খাদিজা আক্তার এ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোঃ আরজান আলী, ডেন্টাল সার্জন চিকিৎসক সালমা আক্তার, সহকারি ডেন্টাল সার্জন চিকিৎসক আযরা সাবিহা কনক, সহকারি সার্জন চিকিৎসক উম্মে হাবিবা খানম, মেডিকেল অফিসার চিকিৎসক অপূর্ব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না ও দপ্তর সম্পাদক মোঃ আবেদ তালুকদার প্রমূখ। 

প্রিন্ট

আরও সংবাদ