খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামপালে পচা মাংস বিক্রি, দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৩:০২ পি.এম | ০৭ জুন ২০২৬


রামপালের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাংস বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন ফয়লাবাজার এলাকার মাংস বিক্রেতা হারুনর রশিদ (৪০) ও ইয়ামিন হাওলাদার (২৮)।  

গোপন সংবাদের ভিত্তিতে ফয়লাবাজারে অভিযান চালিয়ে পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ দণ্ড প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যেন তারা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য বিক্রি করেন।

স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে

প্রিন্ট

আরও সংবাদ