খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৫ এ.এম | ০৮ জুন ২০২৬


খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় নগরীর নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজা। এ সময় খুলনা জেলা ও নগরীর প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  

 

প্রিন্ট

আরও সংবাদ