খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহীদ সাংবাদিক বালুর ছোট বোনের ইন্তেকাল, বিভিন্ন সংগঠনের শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৮ জুন ২০২৬


একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোন ও নগরীর ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপু’র স্ত্রী ফরিদা ইয়াসমিন কোটন রোববার সকাল ৮টায় রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, চার ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীপু’র স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার বাদ এশা খুলনা নগরীর টুটপাড়া এলাকার মিয়াপাড়াস্থ কায়েমিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টুটপাড়া কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়।
এদিকে, মরহুমা ফরিদা ইয়াসমিন কোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
কেইউজে : সংগঠনের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেনের বোন ফরিদা ইয়াসমিন কোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিয়নের সভাপতি মোঃ সায়েঈদুজ্জামান স¤্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য লিয়াকত হোসেন ও উত্তম কুমার সরকার প্রমুখ।
এমইউজে : অনুরুপ শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামানসহ এমইউজে’র কার্যনির্বাহী সদস্যবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু তৈয়ব, মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ