খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

এনসিটিবি ও আরও চার বোর্ডে পরিবর্তন

যশোর বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

নিজস্ব প্রতিবেদক |
০২:০৮ এ.এম | ০৮ জুন ২০২৬


যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রিন্সিপাল পদে কর্মরত রয়েছেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, বরিশাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রোববার তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা, ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, বরিশাল শিক্ষা বোর্ডে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার ইউজিসির চেয়ারম্যান, ঢাকাসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, মাউশির মহাপরিচালকসহ শিক্ষা প্রশাসনের অনেক পদেই নতুন নিয়োগ দিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ