খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছয় দফা দাবিতে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৮ এ.এম | ০৮ জুন ২০২৬


ছয় দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করে ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশন এবং বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সকালে বিক্ষোভের পর বিকেল তিনটা থেকে এই অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়। এতে মেডিসিন, সার্জারি ও গাইনি ওয়ার্ডে চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগীরা।
হাসপাতাল পরিচালক বলছে, তাদের অনেক দাবি যৌক্তিক, কিন্তু হাসপাতালের রোগীদের সেবা বিঘিœত হয় এমন কোন কাজের সাথে আমি একমত নই। এটা তাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।
সুনির্দিষ্ট ৬ দফা দাবিতে গত ৪ দিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসাবে রোববার দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। ৩ শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেয়।
ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ শেখ আল আমিনের সভাপতিত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ তৌফিক হাসান, ডাঃ হাফিজুল হক, ডাঃ সানজিদা আফরোজ, ডাঃ অশ্র“ত বসু হৃদ্য, ডাঃ এস এম শামসুল ইসলাম, ডাঃ জয়ী ঘোষ, ডাঃ তাহমিদ এম তাওসিফ নূর, ডাঃ মোঃ ফেরদৌস আহমেদ, ডাঃ পুষ্পিতা দাশ সৃষ্টি, ডাঃ মারিয়া ইসলাম মিতু, ডাঃ তামান্না তাবাসসুম লামিয়া, ডাঃ প্রত্যয় রায়, ডাঃ মানস মল্লিক কাঁকন, ডাঃ নিলয় বিশ্বাস, ডাঃ এস এম রাহাত সাকির, ড. তরফদার মোঃ ফয়সাল, ডাঃ রিপন চন্দ্র পাল, ডাঃ মোঃ মেহেদী হাসান কুসুম, ডাঃ প্রতাপ কুণ্ডু জয় ও ডাঃ মোঃ মিরাজ পারভেজ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ