খুলনা | সোমবার | ০৮ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির পরিচালক নির্বাচিত নগর বিএনপি’র সাধারণ সম্পাদক তুহিন, অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ০৮ জুন ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ নির্বাচনে সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। গতকাল রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই জাতীয় পদে শফিকুল আলম তুহিন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ।
গতকাল যৌথ অভিনন্দন বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বিসিবি’র মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানিত ক্রীড়া সংস্থায় দায়িত্বশীল পদে নির্বাচিত হওয়াটা খুলনাবাসীর জন্য অত্যন্ত গৌরবের। এটি দেশের সামগ্রিক ক্রিকেটের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বড় ভ‚মিকা রাখার এক অনন্য সুযোগ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, শফিকুল আলম তুহিনের দূরদর্শী নেতৃত্ব, দক্ষতা ও মাঠপর্যায়ের ক্রীড়াপ্রেমী মানসিকতা দেশের ক্রিকেটের আন্তর্জাতিক মানোন্নয়ন এবং খুলনাসহ সারাদেশের তৃণমূল ক্রিকেটকে এগিয়ে নিতে ইতিবাচক অবদান রাখবে। বিবৃতিদাতারা তাঁর এই নতুন পথচলায় সার্বিক সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। 
শফিকুল আলম তুহিনের এই গৌরবোজ্জ্বল বিজয়ে যৌথ বিবৃতি ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

প্রিন্ট

আরও সংবাদ