খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন

খবর প্রতিবেদন |
০১:৫৮ এ.এম | ০৯ জুন ২০২৬


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যা মামলার আসামি আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ জুন) তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ।

আনোয়ারুল আজীম আনারকে ২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়। ওই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার তদন্তে ২০২৪ সালের ৫ জুন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল। জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান।

প্রিন্ট

আরও সংবাদ