খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দু’টি বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যদের অব্যাহতি

রবীন্দ্র ও পিরোজপুরসহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

খবর প্রতিবেদন |
০২:১১ এ.এম | ০৯ জুন ২০২৬


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছে সরকার।  সেমাবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। আলাদা আদেশে এই দু’টি বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।  
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক তাহমিনা আখতারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। 
নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। 
আলাদা প্রজ্ঞাপনে এই বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এস এম হাসান তালুকদারকে অব্যাহতি দিয়ে তার মূল পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়। 
অপর এক প্রজ্ঞাপনে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হয়। 
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন, ২০২২ এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
আলাদা আদেশে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহিদুল ইসলামকে উপাচার্য পথ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়।  
অন্য আরেক প্রজ্ঞাপনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে।  
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালযয়ে উপ-উপাচার্য কৃষি অনুষদের কীটতত্ব বিভাগের (এনটোমোলজি) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়। 
নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
আলাদা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েয়ের ফার্মাকোলজি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়। 

প্রিন্ট

আরও সংবাদ