খুলনা | মঙ্গলবার | ০৯ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ০৯ জুন ২০২৬


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা শাখায় দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। একই সময়  ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে নগরীর ডাকবাংলোস্থ ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার নেতা ও গ্রাহক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী গ্রাহক মেহেদী হাসানের পরিচালনায় বক্তৃতা করেন এস এম এ রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ মঞ্জুর কাদের পাটোয়ারী, শেখ সাফায়েত হোসেন লিখন, রেজাউল করিম, জাকির হোসাইন, বেলাল জামান, শেখ রফিকুল ইসলাম,  মনির হোসেন লিটন,  হারুন আর রশিদ,  হায়দার আলী,  শেখ রিয়াজুল ইসলাম, শাহাদাৎ হোসাইন, সেলিমুর রহমান, আসগার আলী, মোঃ নাসির উদ্দিন, জিএম আব্দুল্লাহ, আব্দুর রশীদ, ওয়াহিদুজ্জামান ও মোঃ আসলাম হোসাইন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ