খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে: তথ্য উপদেষ্টা

খবর প্রতিবেদন |
০১:২৫ পি.এম | ০৯ জুন ২০২৬


স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, কেউ যদি ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চায়, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার ব্যাপারে তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

তবে যেকোনো দল থেকে ব্যক্তিগতভাবে এই নির্বাচনে কেউ অংশ নিলে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। ভারত থেকে আসা পানি ব্যারেজের মাধ্যমে সংরক্ষণ করে তা শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে।

পুশইন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারের কারণে পুশইন হচ্ছে। তবে খুব শিগগিরই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ