খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিতলমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চিতলমারী প্রতিনিধি |
০৪:২০ পি.এম | ০৯ জুন ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সের এক কণ্যা শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেন। পুলিশ মামলার আসামী পরিমল ভক্ত (৪৬) কে গ্রেপ্তার করে আদালতে এবং ভূক্তাভোগি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতেল প্রেরণ করেছেন। পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ওই ছাত্রীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে রোববার (৭ জুন) দুপুরে প্রভাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।  

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে পরিমল ভক্তকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার আসামী পরিমল ভক্তকে আদালতে এবং ভূক্তাভোগি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতেল প্রেরণ হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ