খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

হালনাগাদ মূল্য তালিকা জনসাধারণের দেখার জন্য নোটিশ বোর্ড বা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

নতুন দামে হার্টের রিং বিক্রির নির্দেশ দিলো সরকার

খবর প্রতিবেদন |
০৬:৫১ পি.এম | ০৯ জুন ২০২৬


সরকারের বেঁধে দেওয়া হার্টের (হৃদরোগ) ২৯ ধরনের রিংয়ের (স্টেন্ট) দাম বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী দেশের সব হাসপাতালকে স্টেন্ট বিক্রি করতে বলা হয়েছে। 
হৃদরোগের চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোকে নতুন দামে রিং বিক্রির বিষয়ে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণক সংস্থাটি। মঙ্গলবার ডিজিডিএ’র মহাপরিচালক মোহাঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন তালিকায় ২৯ ধরনের স্টেন্টের চ‚ড়ান্ত হওয়া নতুন দামে এক হাজার থেকে শুরু করে ৪৮ হাজার টাকা পর্যন্ত কমেছে স্টেন্টের (রিং) দাম।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের বিশেষজ্ঞ কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভায় সুপারিশের আলোকে স্টেন্টের (রিং) দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। এরপর গণ ১৩ মে অনুষ্ঠিত কমিটির সভায় কিছু প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন পর্যালোচনা করে নতুন দাম চ‚ড়ান্ত করা হয়।
ডিজিডিএ হাসপাতালগুলোকে স্টেন্টের হালনাগাদ মূল্যতালিকা জনসাধারণের দেখার জন্য নোটিশ বোর্ড বা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে স্টেন্ট ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া কোনো হাসপাতাল বা প্রতিষ্ঠান চিকিৎসা প্যাকেজের সঙ্গে স্টেন্টের মূল্য অন্তর্ভুক্ত করতে পারবে না বলেও নির্দেশনায় উলে­খ করা হয়েছে। পাশাপাশি স্টেন্টের (রিং) নাম, সর্বোচ্চ ম‚ল্য ও উৎপাদনকারীর নাম উলে­খসহ পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে।
রোগীদের স্বার্থ সুরক্ষায় স্টেন্টের নাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং সর্বোচ্চ খুচরা মূল্য উলে­খ করে পৃথক ক্যাশমেমো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবহারের পর সংশ্লিষ্ট স্টেন্টের প্যাকেট রোগীকে বুঝিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।
নতুন মূল্য কার্যকর হলে হৃদরোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা কমবে এবং স্টেন্ট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট

আরও সংবাদ