খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় কেএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৭

নিজস্ব প্রতিবেদক |
১১:৩৩ পি.এম | ০৯ জুন ২০২৬


খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানার ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানার ১৩ জন, লবণচরা থানার ৮ জন, হরিণটানা থানার ৩ জন, খালিশপুর থানার ৬ জন, দৌলতপুর থানার ৪ জন, আড়ংঘাটা থানার ৯ জন, খানজাহান আলী থানার ৩ জন রয়েছে। এছাড়া মহানগর গোয়েন্দা বিভাগ পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।

বিশেষ অভিযানে সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং খুলনা সদর থানার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ একাধিক হত্যা মামলার আসামি মো. লেলিন হাওলাদার (৩৪), মো. হোসেন মুন্সি (২৪), নয়ন (২২) ও হাফিজুল ওরফে সোহেল (৪০)কে গ্রেফতার করা হয়। এছাড়া কথিত সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী রাসেল এবং আরেক মাদক কারবারি মিজানকেও আটক করা হয়েছে।

কেএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (৮ জুন সন্ধ্যা ৬টা থেকে ৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত) পরিচালিত পৃথক বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে খুলনা থানা থেকে ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৮ জন, হরিণটানা থানা থেকে ৩ জন, খালিশপুর থানা থেকে ৬ জন, দৌলতপুর থানা থেকে ৪ জন, আড়ংঘাটা থানা থেকে ৯ জন, খানজাহান আলী থানা থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ২ জনকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ