খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ

রামপাল প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ০৯ জুন ২০২৬


রামপালের চাঁদপুর গ্রামে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাছ চাষ ও ফসলি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আসাদুর রহমান সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, সরকারের পালাবদলের সুযোগ নিয়ে ইসমাইল হোসেন নামে এই ব্যক্তি এলাকার কৃষকদের জমি ও খাল দখলের চেষ্টা করছেন। আসাদুর রহমান বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক। তার জমির পাশ দিয়ে দাকোপা নদী প্রবাহিত হওয়ায় জলাবদ্ধতা নিরসনের স্বার্থে তিনি নিজ উদ্যোগে খালের মুখ উন্মুক্ত রাখেন। কিন্তু অভিযুক্ত ইসমাইল জোরপূর্বক ওই খালে জাল পেতে ও বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। এতে করে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা জানান, ভারী বৃষ্টি বা বন্যার সময় বাঁধ দিয়ে রাখলে পুরো গ্রাম প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
সরেজমিনে দেখা যায়, চাঁদপুর মৌজার বিআরএস ৭১৫, ৪৩০ ও ২০০ খতিয়ানের আওতাধীন দাগ নম্বর ১৫৭০, ১৫৭১, ১৫৭২, ১৫৭৩, ১৫৭৮, ১৫৭৯, ১৫৮০, ১৫৮১ ও ১৫৮২-এর প্রায় ১.২৭ একর জমির মধ্যে ১.০৮ একর জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। আছাদুর রহমান দাবি করেন তার ১৫৭৮/২ দাগের ১১.১৮ ও ১৭ শতাংশসহ মোট ২৮.১৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। তিনি কোন সরকারি জমি দখল করেননি, বরং নিজের জমির মধ্য দিয়েই খালের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন। এদিকে এলাকাবাসীর দাবি, খাল দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা না হলে কৃষিতে ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ