খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা সোনালী অতীত ক্লাবের কমিটি গঠন

হেমায়েতউল্লাহ সভাপতি ও তরিক সম্পাদক

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ১০ জুন ২০২৬


খুলনা সোনালী অতীত ক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। নুরুল ইসলাম কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১০ জন সদস্য/সাবেক খেলোয়াড় উপস্থিত ছিলেন। সাধারণ সভার মূল ও একমাত্র এজেন্ডা ছিলো ২০২৬, ২০২৭, ২০২৮ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন। 
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে হেমায়েতউল্লাহ সভাপতি ও তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। বাকী পদ ও সদস্যরা অনুরূপভাবে নির্বাচিত হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী তিন বছর খুলনা সোনালী অতীত ক্লাব পরিচালনা করবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ