খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমারকে নিয়ে মিললো আশার খবর

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৪ এ.এম | ১০ জুন ২০২৬


নেইমার কবে সুস্থ হবেন-এ নিয়ে সমর্থকদের উৎকণ্ঠা কম নয়। তবে আশার খবর মিলেছে। পায়ের পেশির চোট থেকে দ্রুত সেরে উঠছেন দলের অন্যতম ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার রাতে নিশ্চিত করেছে, নেইমারের চোটের জায়গায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। 
গত ২৮ মে স্ক্যান রিপোর্টে নেইমারের পায়ে গ্রেড-টু পেশি ছিঁড়ে যাওয়ার তথ্য মিলেছিল। তখন ধারণা করা হয়েছিল, বিশ্বকাপ শুরুর আগে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এই তারকাকে। তবে সোমবার ব্রাজিলের মেডিকেল টিম তার আরও একটি স্ক্যান করার পর ইতিবাচক রিপোর্ট পেয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিবিএফ জানায়, ‘নতুন স্ক্যান রিপোর্টে নেইমারের চিকিৎসার ভালো অগ্রগতি দেখা গেছে, যা আমাদের প্রত্যাশার ভেতরেই আছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী সে এখন পুনর্বাসন এবং শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবে।’ ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্র“পপর্বে মরক্কো ছাড়াও সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

প্রিন্ট

আরও সংবাদ