খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ

খবর প্রতিবেদন |
০২:২২ এ.এম | ১০ জুন ২০২৬


বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
প্রশ্নে নিলোফার চৌধুরী মনি জানতে চান বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা কত এবং এসব কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত?
জবাবে ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। কোম্পানিগুলো হলো যথাক্রমে-টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব মোবাইল কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।
 

প্রিন্ট

আরও সংবাদ