খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে ইপিআই কার্যক্রম জোরদারে ইপিআই রিভিউ সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৩ এ.এম | ১০ জুন ২০২৬


মহানগরী এলাকায় ইপিআই কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ইপিআই রিভিউ সভা অনুষ্ঠিত হয় বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ।
সভায় প্রশাসক হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মত স্বাস্থ্য ঝুঁকিগুলো সফলভাবে মোকাবেলা করার জন্য বিশেষ করে শিশুদের বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে বলে উল্লেখ করেন। নগরীতে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে মশাবাহিত রোগের সংক্রমণ শুন্যের কোটায় নামিয়ে আনতে পারি। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব মোঃ রেজা রশীদ, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট ডাঃ তাপস কুমার হালদার প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ