খুলনা | বুধবার | ১০ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা প্রতিযোগিতার পোস্টার নগর ছাত্রদলের

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৪ এ.এম | ১০ জুন ২০২৬


বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিশেষ প্রতিযোগিতার পোস্টার উন্মোচন করা হয়েছে। মহানগর ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” শীর্ষক প্রতিযোগিতার এ আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ তাজিম বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান আরিফ, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, হিমি বিশ্বাস, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, এনামুল হক মল্লিক, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, জামিল আক্তার, আদনান আব্দুল মান্নান, রকিবুল ইসলাম, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, মনিরুজ্জামান আবিদ, রিপন হাওলাদার, মোঃ সোহেল আহমেদ, মোঃ ফারহান, তরিকুল ইসলাম নাহিদ, মোঃ সজীব হোসেন, আবুল বাশার, মোঃ সাকিল খাঁন, আজিম শেখ, নাজমুল হুদা জনি, আল আমিন খান পলাশ, শাহরিয়ার নাফিস, ইমরান, আরমান, মোঃ মঈনুল ইসলাম মঈন, মোঃ ইয়াসিন শেখ, হাসান, নেহাদ, শাহিন, রানা ও ঈশান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ