খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান

কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৭ এ.এম | ১১ জুন ২০২৬


অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করে। পরবর্তীতে আটক বনদস্যুদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে শ্যামনগর থানাধীন হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক বনদস্যু আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) শ্যামনগর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক বনদস্যুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ