খুলনা | বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হচ্ছে অত্যাধুনিক ফেব্রিকেশন ল্যাবরেটরি

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ১১ জুন ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অত্যাধুনিক ফেব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে 'Establishing Fabrication Laboratory (Fab Lab) to Strengthen the Innovation Potential of Khulna University' শীর্ষক সাব-প্রকল্পের আওতায় এ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এই সাব-প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, ফ্যাব ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক ও মাল্টিডিসিপ্লিনারি গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অবকাঠামো গড়ে উঠবে। এতে আধুনিক ফেব্রিকেশন যন্ত্রপাতি, প্রশিক্ষণ কর্মসূচি এবং উদ্ভাবনী ধারণা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। ৪০টিরও বেশি উন্নত মেশিন ও সরঞ্জামে সমৃদ্ধ হবে এ ল্যাব, যা গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সাব-প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএসপিএম প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান।
উদ্বোধনী পর্ব শেষে দু’টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সেশন দু’টি পরিচালনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর প্রফেসর ড. মোঃ শামীম আহসান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।

প্রিন্ট

আরও সংবাদ