খুলনা | বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আহবায়ক সাকিব : সদস্য সচিব রাফসান

‘আমরা জুলাই যোদ্ধা’র মহানগর কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ১১ জুন ২০২৬


জুলাই গণঅভ্যুত্থানে খুলনায় অভূতপূর্ব আন্দোলন-সংগ্রামের সৈনিকদের সমন্বয়ে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৩১ সদস্যের মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির আহবায়ক এস এম সাকিব রেজা, সদস্য সচিব শেখ রাফসান জানী, সিনিয়র যুগ্ম-আহবায়ক আবিদ আলম রাহাত, যুগ্ম-আহবায়ক শেখ শাহরিয়ার খান, হাবিবুর রহমান, সাজিদ মল্লিক, শাহিন সরওয়ার, ফায়াজ ফেরদৌস ও নাঈম শিকদার। যুগ্ম-সদস্য সচিব লামিয়া আক্তার লাম, আল মুজাহিদ আকাশ, শেখ তানভীর রহমান পাভেল, সোলাইমান খান পিয়ুস ও অভি আলামিন; সদস্যবৃন্দ হলেন ইবাদুল হক রুবায়েত সিং, মাজহারুল ইসলাম রাসেল, রকিবুল ইসলাম সাজিদ, মাহবুবা রহমান, নাজের মাহমুদ নিবিড়, রুম্মান শেখ, সানজিদ হাসান রাতুল, গাজী আবুল বাশার, মোঃ আলী হুসাইন, সাজিয়া আলমগীর শাম্মী, আহাম্মদ শাহলিয়ার অপু (দপ্তরের দায়িত্বে), সাহেদুল ইসলাম আরজু, রাকিবুল ইসলাম বনি, নিয়াজ আহমেদ, মোঃ বনি, মামুন হোসেন ও মেশকাত রহমান।
 

প্রিন্ট

আরও সংবাদ