খুলনা | বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে রিকশা চালক, হকার ও ছিন্নমূল মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ পানি বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ১১ জুন ২০২৬


নগরীর ডাকবাংলা মোড়ে রিকশা চালক, হকার ও ছিন্নমূল মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়। 
সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদিকুল ইসলাম সাদী, শেখ হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবীর, শামসুজ্জামান চঞ্চল, উপ-সহকারী পরিচালক মোসাম্মৎ রেক্সোনা খাতুন, প্রজেক্ট এ্যাসোসিয়েট মোঃ সাকিবুল হাসান, এডমিন এন্ড ফাইন্যান্স এ্যাসিসট্যান্ট মিতা মাহমুদ মুন্নীসহ যুব সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ডাকবাংলা মোড় ছাড়াও সংস্থাটি সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ও নতুন রাস্তা মোড়েও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। আগামী ৭ দিন এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ