খুলনা | বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০ জুন সার্কিট হাউস ময়দানে বিভাগীয় সমাবেশ সফলে ১১ দলের লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ১১ জুন ২০২৬


১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে মাঠের আন্দোলন চলমান থাকবে। সামনের দিনে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের কণ্ঠ ও রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান হবে। এ আন্দোলনে দেশবাসীর সমর্থন, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রæত হ্যাঁ ভোটের রায়, সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে এবং গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি তিনি জোর দাবি জানান। একই সঙ্গে কর্মসূচি থেকে ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দেওয়ার’ আহŸান জানানো হয়।
গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন (শনিবার) বেলা ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা বিভাগীয় ১১দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সমবেশ সফল করতে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বুধবার বাদ আসর নগরীর ফেরীঘাট মোড়স্থ জিন্নাহ মসজিদের সামনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জামায়াতের জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুদ্দোহা, খেলাফত মজলিসের সভাপতি এফএম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মুফতি সাঈদুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এনসিপি মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মো, সাকিব।
সমাবেশে অন্যান্যের মধ্যে নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সোহেল হাওলাদার, আমার বাংলাদেশ (এবি) পার্টি’র খুলনার দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, মহানগর অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মোঃ আব্দুল গফুর, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সদর থানা আমীর এসএম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান রমজান, এনসিপি’র সংগঠক রমজান শেখ, ফরিদ আহমেদ পাঠান, এনসিপি’র খুলনা জেলা সংগঠক জায়েদুর রহমান প্রিন্স, আরিফুজ্জামান উজ্জ্বল, হাফেজ মোঃ ফায়জুল্লাহ, শ্রমিক নেতা এস এম মাহফুজুর রহমান প্রমুখ। পরে  ১১ দলীয় ঐকের নেতাকর্মীরা এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ