খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামপালে নেতৃবৃন্দদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

রামপাল প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ১২ জুন ২০২৬


রামপাল উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কাজী অজিয়ার রহমানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, থানা ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রামপাল থানার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী মিছিল নিয়ে থানা চত্বরে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আশপাশের এলাকা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান ও বিএনপি নেতা আ. ওহাব, এসএম জাহাঙ্গীর কবির, এসএম জগলুল কবিরসহ ৫ জন নেতা-কর্মীর নামে মামলা করে হয়রানি করা হচ্ছে। এই ধরনের পৈশাচিক ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে। বিক্ষোভ  কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মসজিদ চত্বরে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ আব্বাস আলী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নাসিম প্রমুখ। সামাবেশ চলাকালে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানা ও উপজেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

প্রিন্ট

আরও সংবাদ