খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনির মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১২ জুন ২০২৬


আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য সেট মহেশ্বরকাটি সেটে এক ভ্যারাইটি মুদি ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। 
জানা গেছে বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বুধবার দুপুর ৩টার দিকে দোকান বন্ধ করতে শার্টার টানছিলেন। এসময় সংঘবদ্ধ চোরেরা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ- ৪৩-৭৬৬* যার একটি ডিজিট হাইড করা) করে বাজারে পৌঁছে দোকান থেকে সামান্য দূরে রেখে একজন দোকানে ঢোকেন। কিছুটা বিদেশী চেহারার লোকটি অর্ধেক বন্ধ দোকানের ভিতরে ঢুকে ইংরেজীতে মালের নাম বলে নেন। দুইশ’ টাকার নোট দিয়ে ইংরেজীতে টাকার অংক বলেন এবং একইভাবে ইংরেজী ১০০০ টাকার নোট দেখতে চান। ব্যবসায়ী অতটা না ভেবে গোপন স্থানের ৬৫ হাজার টাকার বান্ডেল থেকে একটি ১০০০ টাকার নোট তাকে দিলে তিনি বিদেশী ভঙ্গিতে টাকা দেখতে থাকেন এবং সম্ভবত কিছু একটা লাগিয়ে টাকা ফেরত দেন। এসময় প্রাইভেটে থাকা অপর সহযোগি গাড়িতে একটি মেয়েকে রেখে তিনি দোকানে ঢুকে সঙ্গ দেন। এরপর তারা চলে যায়। ব্যবসায়ীও কিছু বুঝে উঠতে পারেনি। পরদিন বৃহস্পতিবার মাল আনতে পাঠানোর সময় টাকা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ঐ বিদেশী স্টাইলের ভদ্রবেশী চোরেরা টাকা হাতিয়ে নিয়েছে বুঝতে পারেন। ঘটনার সময় অপর পাশের এক যুবক ব্যবসায়ী কৌতূহল বশতঃ প্রাইভেটের ভিডিও করেছিল এবং বিদেশী স্টাইলের দু’জনকে মেম্বারের দোকানে ঢুকতে ও গাড়িতে মহিলা ছিল, যা তার ভিডিওতে দেখা যায়। কিছু আগে তারা রাস্তার আরেক পাশে মেম্বারের ভাইয়ের দোকানে একইভাবে ইংরেজীতে কথা বলে ২০০ টাকা বের করে এবং ১০০০ টাকা দেখতে চেয়েছিল। মালিক দোকানে না থাকায় কর্মচারী ইংরেজী বুঝতে না পারায় তাদেরকে মাল দেয়নি বলে জানা যায়।

প্রিন্ট

আরও সংবাদ