খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মাসিক সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১২ জুন ২০২৬


আশাশুনি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে ক্লাস্টার ভিত্তিক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউআরসি ট্রেনিং সেন্টারে ৪টি ক্লাস্টারের পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে উপজেলার ১০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে সভায় আলোচনা রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ঝংকর ঢালী, সোহাগ আলম ও আশেকুজ্জামান। আশাশুনি সদর, শ্রীউলা, চম্পাখালী ও বুধহাটা ক্লাস্টারের শিক্ষকদের নিয়ে পৃথক পৃথক সভায় হোয়াটস অ্যাপে শিক্ষকদের হাজিরা নিশ্চিতকরা, শিক্ষার্থীদের মৌলিক স্বাক্ষর জ্ঞান ও শিক্ষা জ্ঞান নেতৃত্ব, চলমান উন্নয়নমূলক কাজের তদারকি, জুন ক্লোজিং এর বিবিধ ভাইচার জমা, বিদ্যালয়ে এসএমসি গঠনের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ