খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় পানি কমিটির সেমিনার

শিবসা ও হাঁড়িয়া নদী খননসহ জলাবদ্ধতা নিরসনের দাবি

পাইকগাছা প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ১২ জুন ২০২৬


পাইকগাছায় জলবায়ু সহনশীলতা ও স্থানীয় পানিসম্পদ রক্ষায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা পানি কমিটির উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস। পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, অধ্যাপক সুধাংশু সরকার, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ ও জিএম মিজানুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, আবুল হাশেম, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, উত্তরণের সফল প্রজেক্ট ম্যানেজার আব্দুর ছাত্তার, প্রজেক্ট অফিসার দিলীপ সানা, গাজী আব্দুস সামাদ, জাহিদুর রহমান পিন্টু, মাকসুদুর রহমান মুকুল, জামসেদ হোসেন, তাসলিমা খাতুন, নাজমা আক্তার ও ঝর্ণা রানী।
সেমিনারে বক্তারা উপজেলার ঐতিহ্যবাহী শিবসা ও হাঁড়িয়া নদী পুনঃখনন, জোয়ার-ভাটা ভিত্তিক পলি ব্যবস্থাপনা (টিআরএম) চালু, বিভিন্ন ইউনিয়নে পানি নিষ্কাশনের জন্য দ্রুত খাল খনন এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। একইসাথে এই জরুরি সমস্যাগুলো সমাধানের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের তাগিদ দেওয়া হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ