খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

পাইকগাছা প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ১২ জুন ২০২৬


পাইকগাছা পৌরসভাধীন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এক সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা টায় বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। 
জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান তাঁর প্রবন্ধে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন দিক সহজ ভাষায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যাচাইয়ের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিবৃন্দ আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। কর্মসূচির শেষে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন লিফলেট ও সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ